বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬, সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে ৪র্থ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪২তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয় এবং আগামী ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ৫ম প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪৩তম সাপ্তাহিক সভার তারিখ নির্ধারণ করা হয়।
সভা থেকে যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে আত্মকর্মী হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণকারীদের বাংলাদেশের সমৃদ্ধিতে প্রশিক্ষিত যুবদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহবান জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সদস্য শ্রীকান্ত দাসের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। ১ নভেম্বর রবিবার দিনব্যাপী কর্মসূচী সফলে মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, সুহেল মিয়া খান, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সুহেল আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, নেতৃবৃন্দদের মধ্য থেকে জাকারিয়া তালুকদার, আনিসুল হক, আব্দুল লতিফ, মোঃ শাহেদ মিয়া, আব্দুল হামিদ, যাদব চন্দ্র তালুকদার, সুবাব মিয়া, মইনুর রহমান চৌধুরী, মোহাম্মদ সুলেমান ও আব্দুর রাহীম।
