BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম মোড়াকরি ইউনিয়ন পরিষদের নির্বাচন, আলোচনায় ১০ চেয়ারম্যান প্রার্থী


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুমন আহমেদ বিজয়: লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। চায়ের দোকান, হাট-বাজার ও পাড়া-মহল্লায়ও চলছে নির্বাচন নিয়ে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।জ

৭টি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করবেন বলে তারিখ ঘোষণা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।তারিখ ঘোষণার পর পরই জমেছে উঠছে মোড়াকরি ইউনিয়ন পরিষদের নির্বাচন।বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে সামাজিক পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

২০২৬ সালের সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকা অনুযায়ী মোড়াকরি ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৮ শত ৬৭ জন ভোটার ও ৭ টি গ্রাম নিয়ে ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ গঠিত।

সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। কেউ উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন, আবার কেউ ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, পূর্বের কর্মকাণ্ড এবং ভোটারদের সঙ্গে সম্পর্ক এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শেষ পর্যন্ত কে কত জন ভোটার নিজের পক্ষে টানতে পারেন, তার ওপরই নির্ভর করবে নির্বাচনী ফলাফল।

তবে নির্বাচনের তফসিল, প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণার চিত্র আরও স্পষ্ট হবে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। তাঁদের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব প্রার্থী নির্বাচিত হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন মোট ১০ জন প্রার্থী। তাঁদের মধ্যে বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ৩য় বারের মত নির্বাচিত হওয়ার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন। গত নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সালা উদ্দিন সুমন ও গত নির্বাচনে ৩য় স্হানে থাকা মাহমুদুল হাসান এবারও নির্বাচন করবেন বলে জানা যায়।

এছাড়াও চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের, মোঃ এমদাদুল হক,মোঃ শফিকুল আলম গোলাপ, মোতালিব মিয়া,লুৎফুর রহমান ভূইয়া, হারুন উর রশিদ ও মোঃ মোশাহিদুল ইসলাম।

উল্লেখ্য যে গত ২০২১ সালের ২৬ ডিসেম্বরের নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৫১ ভোট পেয়ে আবুল কাশেম মোল্লা ফয়সল ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালা উদ্দিন সুমন চশমা প্রতীক নিয়ে ভোট পান-৩৬৩৮,মাহমুদুল হাসান ঘোড়া প্রতীক নিয়ে ভোট পান-৩৩৪০ ভোট ও মোঃ সফিকুল আলম গোলাপ আনারস প্রতীক নিয়ে ভোট পান-১৭৫ ভোট। গত নির্বাচনে ১৯ হাজার ১শত ১৬ ভোটের মধ্যে ১৪ হাজার ৩ শত ৫ ভোট কাস্টিং হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।