বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ২৬তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর, যা ২০০৫ সাল থেকে সেবা দিয়ে আসছে। সেই টেলিটক সিম কোম্পানীকে সাশ্রয়ী কল রেট এবং সুলভ মূল্যে মেয়াদহীন ইন্টারনেট, মিনিট, এসএমএস সহ বিভিন্ন প্যাকেজের সর্বপ্রকার সুবিধা বৃদ্ধির দাবী জানিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতে আগামী ২০ জুলাই সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় টেলিটক সিমের সর্বপ্রকার সুবিধা বৃদ্ধির দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। সাপ্তাহিক সভায় সাংগঠনিক কর্মতৎপরতা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটি পুনর্গঠনের উপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। সভায় শ্রদ্ধাভরে ২০২৪ সালের জুলাই আন্দোলনের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরিদ আলীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সাংগঠনিক কর্মতৎপরতা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটি পুনর্গঠনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ সাগর, মোঃ রাসেল আহমদ, মোঃ গৌছ আলী, মোঃ মনজিল আহমদ, জুয়েল আহমদ, সাদ্দাম হোসেন, হাফিজ আব্দুল্লাহ আল মামুন ও হরিমোহন রায়।
সভায় সাংগঠনিক কর্মতৎপরতার উপর বিশেষ ভূমিকা রাখার জন্য সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী ও সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খানকে “সাংগঠনিক স্মারক” প্রদান করা হয়।
