BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩


জুলাই ১৭, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজমিরীগঞ্জের পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর ও নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর।

আহতরা হলেন চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তাঁরা একটি এনজিওতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ চলছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জলসুখা সেতু এলাকায় তিনটি মোটরসাইকেলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মহদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।