আগামী ১৩ আগস্ট যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলন সফল করার লক্ষ্যে যুব জমিয়ত সিলেট মহানগরীর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক বলেন, “যুব সমাজই দেশের আসল চালিকাশক্তি। যুব জমিয়তের প্রতিটি কর্মীকে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় বলীয়ান হতে হবে। আধ্যাত্মিক নগরী সিলেট যুব জমিয়তের একটি শক্তিশালী দুর্গ। তাই আগামী ১৩ আগস্টের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলন সফল করতে সিলেট মহানগরী থেকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এবং সিলেটে যুব জাগরণের এক অভূতপূর্ব জোয়ার সৃষ্টি করতে হবে।
এই সম্মেলন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি যুব সমাজের অধিকার আদায় এবং ইসলামী সমাজ বিনির্মাণের এক নতুন রূপরেখা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, মহানগর যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী ফরহাদ কোরাইশী, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন এবং দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির। এছাড়া মাওলানা আবু তাহের মিসবাহ, হাফিজ আব্দুল বাসিত, ফয়ছল আহমদসহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ আগামী ১৩ আগস্টের কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে নানামুখী সাংগঠনিক পরিকল্পনা ও প্রস্তুতিমূলক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
