BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৭
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে বাবা-ছেলে-মায়ের মৃত্যু


জুলাই ৬, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একেই পরিবারের বাবা, মা ও ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ঘটছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার বিকেল ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর- ধাওয়া গ্রামে ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-নুরুল আমি ন(৬০) তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও ছেলে ফাহাদ মিয়া (৩৮)।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত নুরুল আমিনের বাড়ি মেরামত করছিলো। মেইন তার লিক হয়ে ঘরের টিলে স্পর্শ করে। এতে করে টিনে হাত দিলে ফাহাদ বিদ্যুৎপৃষ্ট হয়, তাকে বাঁচাতে গিয়ে মা তাকে ধরলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়, তাদের দু’জনকে বাঁচাতে গিয়ে নুরুল আমিন তাদেরকে ধরলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয় এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে।

খরব পেয়ে ঘটনাস্থলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ গিয়েছে বলে জানিয়েছেন ওসি শাহিন মিয়া। তিনি জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে একেই পরিবারের তিন জন নিহত হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।