BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৯
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আযহায় কোরবানি হয়েছে ৯৪ লাখ পশু


জুন ৪, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এ বছর পবিত্র ঈদুল আজহায় ৯৪ লাখ পশু কোরবানি হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

তিনি বলেন, ‘কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু। ফলে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু অবিক্রীত থেকেছে।’

যে পরিমাণ পশু বিক্রি হয়নি, সেগুলোকে ‘উদ্বৃত্ত’ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। গত বছরের চেয়ে এ বছর দুই লাখের বেশি পশু কোরবানি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত বছর কোরবানি হয় ৯১ লাখ ৩৬ হাজার পশু। এবার কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।