BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বর্তমান সরকার ও সাবেক উপদেষ্টা ড. ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ


মে ২১, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

লন্ডনের আলতাব আলী পার্কে গতকাল বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং “শিশু হত্যাকারী ইউনুস”-এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “Fight for Justice in Bangladesh (FJB)” আয়োজিত এ কর্মসূচিতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

সংঘঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আল জাবের আহমদ রুম্মান এর পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান সোহাগ, আবু বক্কর জুম্মা, রেজা মাহবুব লস্কর, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোঃ মেরাজ উদ্দিন রোহিত, আলী আহমদ, শামীম আহমেদ, মো আলমগীর হোসাইন, আব্দুল হামিদ, ৭নং ওয়ার্ড সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আবু তালেব সাজিদ, ১৫নং ওয়ার্ড সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ চৌধুরী, দিপালি বেগম, আল আমিন আলম, ইমরান আহমদ ,মো সাইফুর রহমান, মেহেদী হাসান নাঈম, এমাদ উদ্দিন, জুবায়ের আহমদ সানি, মাছরুর আহমদ নাঈম প্রমুখ

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার জন্য বর্তমান সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সমানভাবে দায়ী। তারা তারেক রহমানের পদত্যাগ দাবি করেন এবং ড. ইউনুসকে “শিশু হত্যাকারী” আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ব্যানার, স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, “বাংলাদেশে শিশু হত্যা, নৈরাজ্য, সন্ত্রাস ও গণবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতেই হবে।

সমাবেশ থেকে আরও বলা হয়, দেশের জনগণের নিরাপত্তা, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রবাসীরা আন্দোলন চালিয়ে যাবেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।