BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩২
আজকের সর্বশেষ সবখবর

৫টি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলিসহ তিনজন আটক


এপ্রিল ২৬, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে পাঁচটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার গয়েশপুর কুমিল্লী এলাকায় আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় একটি দুইনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ আফজাল হোসেনকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর এলাকার রূপকথা রোহান মার্কেটে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক দুটি অভিযানে আরো দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন সদর উপজেলার চরতারাপুর শুকচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), পৌর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০) এবং গয়েশপুর এলাকার আফজাল হোসেন (৬০)।

পুলিশ জানায়, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তিনি নিজেই অস্ত্র তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরবরাহ করতেন। অভিযানে মোট পাঁচটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।