BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

সাকিবকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা বিসিবির


এপ্রিল ২০, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে তৃতীয় ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। আর এই ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তানজিম সাকিব।

সোমবার (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

মিরপুরে প্রথম ম্যাচে জয়ের খুব কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছিল টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৩ এপ্রিল সিরিজ নির্ধারণী ম্যাচটি চট্টগ্রামে, সেখানকার উইকেট মিরপুরের থেকে অনেকটাই আলাদা। চট্টগ্রামের বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তাই তৃতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসবে বলেই মনে হচ্ছে। আর এ জন্য নিজেদের বোলিং লাইন শক্তিশালী করতে আগের দুই ম্যাচের স্কোয়াডের সঙ্গে তানজিম সাকিবকে যুক্ত করেছে বিসিবি।

সবশেষ গত বছর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তানজিম। এখন পর্যন্ত ১৫ ওয়ানডে খেলে নিয়েছেন ২৪ উইকেট।

তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।