BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনে কানাডার টরন্টোতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক


এপ্রিল ২০, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কানাডা প্রতিনিধি : প্রবাসীদের মধ্যে ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে কানাডার টরন্টোতে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, টরন্টো কানাডার নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ) বিকাল ৬ ঘটিকায় টরেন্টো’র একটি অভিজাত হলরুমে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত অবধী।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, পূর্নাঙ্গ কমিটি সুনামগঞ্জ জেলাসহ বৃহত্তর সিলেটের কানাডা প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসবে। প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে কানাডায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে। এছাড়া সংগঠনটি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ।

এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া,সাবেক সভাপতি আতাউর রহমান,বর্তমান সভাপতি শামীম আহমদ,,সাধারণ সম্পাদক নিতু দত্ত, দপ্তর সম্পাদক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতুসহ সুনামগঞ্জ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘট।এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রদর্শনী করা হয়।

উল্লেখ গত ৪ জানুয়ারী সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, টরন্টো, কানাডার ৬৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।