BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা ব্যবসা, চরম দুর্ভোগ


এপ্রিল ৮, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ব্যস্ত বাসস্ট্যান্ড ও ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন মাধবপুর বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। ফলে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি তরমুজসহ বিভিন্ন ফলের দোকান দিয়ে পুরোপুরি দখল হয়ে গেছে। পথচারীদের চলাচলের কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, তেমনি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে দৈনিক চাঁদার বিনিময়ে ফুটপাত দখল করে ব্যবসা চালানো হচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সরকারি উন্নয়ন কার্যক্রমের সুফল থেকেও বঞ্চিত হচ্ছে পৌরবাসী।ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীরা।

পথচারী এক ব্যক্তি বলেন,“এটি বাজারে প্রবেশের একমাত্র পথ। অথচ এখন এখানে পা ফেলার জায়গা নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহিদ বিন কাশেম বলেন,“ফুটপাত দখলের বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শিগগিরই অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক করা হবে।”

পৌরবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।