BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৮ কেজি গাঁজা জব্দ


জানুয়ারি ৮, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৮ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার রাত পৌনে ১১টার দিকে এগুলো জব্দ করা হয়।

র‍্যাব গোপন সূত্রে জানতে পারে, চুনারুঘাট থানাধীন দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত গাঁজা জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।