BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৫
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ ব্যালন ডি’অরের দৌড়ে আবারও ফিরলেন মেসি


ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’। ২০২৬ সালের সেই সোনালী ট্রফিটি কার হাতে উঠবে, তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে তুমুল আলোচনা।

ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদনে জানা গেছে, এই দৌড়ে একদিকে যেমন আছেন কিলিয়ান এমবাপ্পে বা আরলিং হালান্ডের মতো তরুণ তুর্কিরা, তেমনি সবাইকে চমকে দিয়ে আলোচনায় ফিরে এসেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।

অনেকেই ভেবেছিলেন ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর মেসির ব্যালন ডি’অর জয়ের দিন শেষ হয়ে গেছে। কিন্তু রেকর্ড আটবারের এই বিজয়ী প্রমাণ করছেন, বয়স তার কাছে কেবল একটি সংখ্যা মাত্র।

মেসির প্রত্যাবর্তনের নেপথ্যে কী?
বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে অসাধারণ ফর্মে আছেন মেসি। এমএলএস কাপ জয়ের পাশাপাশি ইতিমধ্যে তিনি ২২টি গোল এবং ১৯টি অ্যাসিস্ট করেছেন। মধ্যসিজনের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, তিনি এখনো কতটা কার্যকরী।

তবে মেসির জন্য সবচেয়ে বড় সুযোগ হয়ে আসছে ২০২৬ বিশ্বকাপ। যদি আর্জেন্টিনা বিশ্বকাপে ভালো করতে পারে, তবে নবমবারের মতো ব্যালন ডি’অর জয় করা তার জন্য অসম্ভব কিছু নয়।

মেসিকে টক্কর দিচ্ছেন যারা
মেসিকে অবশ্য পাড়ি দিতে হবে কঠিন পথ। বর্তমান পারফরম্যান্স বিচারে তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনজন।

১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ): ৩৫ গোল নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে আছেন এই ইংলিশ স্ট্রাইকার। ট্রফি এবং ব্যক্তিগত ফর্ম—উভয় দিক থেকেই তিনি এবার শক্তিশালী দাবিদার।

২. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি): সিটির এই গোলমেশিন ইতিমধ্যে ৩৮ গোল করে ফেলেছেন। এবার তার দেশ নরওয়ে বিশ্বকাপে থাকায় তিনি বড় একটি আন্তর্জাতিক মঞ্চও পাচ্ছেন।

৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ): রিয়ালের হয়ে ৩৪ গোল করা এমবাপ্পে বরাবরই বিশ্বকাপের রাজা। বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা তাকে তালিকার ওপরের দিকেই রাখছে।

এছাড়া, তরুণদের মধ্যে বার্সেলোনার লামিন ইয়ামাল বিস্ময় জাগিয়েছেন। মাত্র ১৮ বছর বয়সেই তিনি শীর্ষ ৫ প্রার্থীর মধ্যে জায়গা করে নিয়েছেন। এছাড়া তালিকায় আছেন ডেক্লান রাইস, ভিটিনহা এবং মাইকেল অলিসের মতো তারকারাও।

একনজরে ২০২৬ ব্যালন ডি’অরের শীর্ষ ১০ প্রার্থী (মধ্যসিজন অনুযায়ী)

১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)

২. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)

৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

৪. লামিন ইয়ামাল (বার্সেলোনা)

৫. ডেক্লান রাইস (আর্সেনাল)

৬. ভিটিনহা (প্যারিস সেন্ট-জার্মেইন)

৭. মাইকেল অলিস (বায়ার্ন মিউনিখ)

৮. লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ)

৯. লিওনেল মেসি (ইন্টার মিয়ামি)

১০. আশরাফ হাকিমি (প্যারিস সেন্ট-জার্মেইন)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।