BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৮
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা সালাহ উদ্দিনের আসনে চ্যালেঞ্জ ছুঁড়লেন তাঁর সাবেক শিক্ষক


নভেম্বর ২১, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সাবেক শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান আলী।

সূত্র জানায়, সালাহউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকাকালে তাঁর সরাসরি শিক্ষক ছিলেন অধ্যাপক ড. মাইমুল আহসান খান।

আইনশাস্ত্র, ইসলামী আইন ও তুলনামূলক আইনের একজন বরেণ্য পণ্ডিত ড. মাইমুল আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যাপনায় যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি লিডিং ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

এনসিপি থেকে তাঁর মনোনয়ন সংগ্রহকে ঘিরে আসনটিতে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।