BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২০
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের দরজায় দুদকের নোটিশ


সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেটের বাসার দরজায় নোটিশ টাঙিয়েছে দুদক।

নোটিশে বলা হয়েছে- আনোয়ারুজ্জামান ও তার পরিবারের সদস্যরা বৈধ উপায়-বহির্ভূত বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুদক।

এ বিষয়ে সম্পদের পূর্ণ বিবরণ আগামী ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

রোববার দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল আনোয়ারুজ্জামানের পাঠানটুলার বাসার দরজায় নোটিশ টাঙিয়ে দেয়।

নোটিশে স্বাক্ষর করেছেন দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম। দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে- প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের স্থির বিশ্বাস- আনোয়ারুজ্জামান চৌধুরী জ্ঞাত আয়ের বাইরে স্বনামে বা বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, তিনি, তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীলদের সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে। বিবরণী নির্ধারিত সময়ে জমা না দিলে বা মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।