BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু


আগস্ট ৬, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগের পরিস্থিতি প্রতিবেদন’ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। তাদের মধ্যে একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এবং অপরজন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। মৃত দুই শিশুর বয়স যথাক্রমে চার ও সাত মাস। সম্প্রতি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন। সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে তিন শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।