BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ১৪ গরু আটক


সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৪টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাশতলা বিউপির টহলদল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা এই অবৈধ গরুর চালান জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বাঁশতলা বিওপির টহলদল সীমান্তের জুমগাঁও এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করে। আটক গরুর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। আটক গরুর চালান প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।