BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৯
আজকের সর্বশেষ সবখবর

৫ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ


সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বেঞ্চের শক্তি পরীক্ষার বড় মঞ্চ। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য আজ মান বাঁচানোর লড়াই।

সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের একাদশে এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিব।

নেদারল্যান্ডস একাদশ:

ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।

এইচজেএস

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।