BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় একই রাতে ৪টি গরু চুরি!


আগস্ট ২৭, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে একই রাতে ৪ টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের পাবই গ্রামে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রতিবেশী ফারহান আহমেদ জানান, ইউনিয়নের পাবই গ্রামে মরহুম ডা. মুজিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে চোরেরা হানা দেয়। বাড়ির লোকজন ঘুমিয়ে থাকাবস্থায় গরু চোরেরা ডা মুজিবুর রহমানের ভাতিজা লিটন মিয়ার একটি এবং আবু মিয়ার ৩টি গরু নিয়ে যায়। গরুগুলোর মুল্য আনুমানিক ২ লাখ টাকা হবে। একসাথে এতোগুলো গরু চুরির ঘটনায় পরিবারে আহাজারি চলছে। পাশাপাশি পুরো এলাকায় আবারও গরু চুরির আতংক উদ্বেগ দেখা দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বুধবার সকাল সোয়া ১০টায় হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল জানান এ বিষয়ে এখনো আমাকে কেউ কিছু জানায়নি। আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে যাবো। বিষয়টি তুলে ধরা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।