BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারীর মৃ*ত্যু


আগস্ট ২৭, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুরের হরমুজ আলী ছেলে এবং একজন ক্বারী। খবর পেয়ে থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সহিদ-উল্যা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পূর্ব মাধবপুর গ্রামে একটি বেকারীতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অসাবধান বশত সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন সত্যতা স্বীকার করে জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।