BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৫৪ লাখ টাকার মাদকসহ চোরাই পণ্য জব্দ


আগস্ট ২৭, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : 
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিয়ার, বাসমতি চাল, ফুচকা জব্দ করেছে। এছাড়া জব্দ করা হয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও চোরাচালানি পণ্যসহ একটি কাভার্ড ভ্যান গাড়ি। যার মূল্য প্রায় ৫৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট-সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫৩ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।

এছাড়াও চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ ও মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার জব্দ করে। যার মূল্য ৪৪ হাজার ৭৫০ টাকা।

অপরদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী ও কাকমারাছড়া বিওপির পৃথক অভিযানে ২২ বোতল ভারতীয় মদ, ফুচকাসহ বিপুল সংখ্যক আতশবাজি জব্দ হয়। যার মূল্য ৮৮ হাজার ৩০০ টাকা।

এসকল সফল অভিযানের ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। দেশ ও যুবসমাজকে রক্ষা করার জন্য সকল প্রকার মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে সীমান্ত এলাকায় আমাদের অপারেশন পরিচালিত হচ্ছে। যার সফলতার প্রমাণ নিয়মিতভাবে সীমান্ত এলাকায় মাদক জব্দ। আমরা এসব মাদকের গড ফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জব্দ করা সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।