BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বোরকা পরে চুরির সময় ধরা পড়ল ভারতীয় নাগরিক


আগস্ট ২৭, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশে বোরকা ও নিকাব পরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লক্ষ্মণ লাল।

সম্প্রতি এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছেন পাকিস্তান অবজারভার।

প্রতিবেদন অনুযায়ী, মূলত দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে নারীর পোশাক পরেছিলেন লক্ষ্মণ লাল। সম্পূর্ণ কালো বোরকা ও নিকাব পরা অবস্থায় তিনি দোকানে প্রবেশ করেন। তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে তারা সন্দেহ প্রকাশ করেন। এরপর দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন।

এদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে ঘিরে রেখেছে কয়েকজন মানুষ। হৈচৈয়ের মধ্যে একজন তার নিকাব টেনে খুলে ফেলেন। তখনই সবাই অবাক হয়ে দেখেন, ছদ্মবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ।

খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক, নাম লক্ষ্মণ লাল।

স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশ এখনও ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে বলছেন, এমন ঘটনা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বোরকা ও নিকাব যেহেতু মুসলিম নারীদের ধর্মীয় পোশাক, তা ব্যবহার করে অপরাধ করলে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানির শিকার হতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।