BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ ৪ জন আটক


আগস্ট ২০, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি ক্যাভার্ড ভ্যান ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২০ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে চুনারুঘাটের চাঁদপুর এ অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবী।

আটককৃতরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জালালাবাদ গ্রামের সুসেন দেব (৩৫), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের মো. আবু বক্কর (৩৫), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁদপুর গ্রামের মনতুষ সাঁওতাল (৩০) এবং সুজন মালি (৩৫)।

অভিযানে ৫৬ কেজি গাঁজা, একটি দেড় টনের ক্যাভার্ড ভ্যান, পাঁচটি মোবাইল ফোন ও তিন হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
পরে আটককৃত ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর আলম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।