BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে গলায় উড়না পেছিয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা


আগস্ট ১৯, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মৃত সফর আলীর কন্যা ও হোসেন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হোসেন মিয়ার বসতঘরের দক্ষিণ দিকে অবস্থিত গোসলখানার ভেতরে গলায় উড়না পেছিয়ে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে নবীগঞ্জ গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই শওকত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন ও পরবর্তীতে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।