BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জ ব্দ


আগস্ট ১৭, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে এ পাথর জব্দ করা হয়েছে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে যৌথবাহিনী। এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশিক মাহমুদ কবির। এ সময় তার নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের আরডিসি আশিক মাহমুদ কবির।

তিনি জানান, রোববার সকাল থেকে সিলেটের সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ সময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। সিলেটজুড়েই আমাদের অভিযান চলমান রয়েছে।

এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।