BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আ ট ক ২


আগস্ট ১৪, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকা থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ডোলনা ১নং গাজীপুর ইউনিয়নের আয়ুব আলীর ছেলে মোঃ জমির হোসেন (৩৫) ও একই থানার ০নং মিরাশি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহদিরকোনা এলাকার মোঃ আবু তাহের মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া (২৪)।

র‌্যাব-৯ জানায়, বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাদক উদ্ধার অভিযান ডিউটি চলাকালীন সময়ে হবিগঞ্জের নবীগঞ্জ দেবপাড়া ইউনিয়নস্থ ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার ১নং টোল পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পলায়নের চেষ্টা করেন।

এ সময় র‌্যাব ধাওয়া করে দুইজন ব্যক্তিকে আটক করে এবং অন্য একজন পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের হেফাজতে সিএনজি চালিত অটোরিকশার পেছনে ইঞ্জিনের ডালার ভেতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে বলে জানায়। পরবর্তীতে সিএনজি চালিত অটোরিকশার পেছনে তল্লাশী চালিয়ে ইঞ্জিনের ডালার ভেতরে থাকা পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদেরকে আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।