BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভাগ্নের হাতে মামা খু*ন


আগস্ট ১৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাগ্নের ধারালো অস্ত্রের আঘাতে মামা ছেরাগ আলী (৫৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোন নুর নাহারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশে শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেওয়ায় পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত ছেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও ছেলে বিকাশকে নিয়ে বাধা দেন।

এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে বিকাশ হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মামা ছেরাগ আলীকে আঘাত করে। এতে চেরাগ আলী গুরুতর আহত হলে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।