BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে আ হ ত ১৫ জন


আগস্ট ১৩, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে বাস ও পাথরবোঝাই ট্রাকে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মহাসড়কের ডুবাই এলাকায় এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার( ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের ডুবাঐ এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারসহ দুজনকে সিলেট এবং অন্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।