BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চোরাই লেগুনাসহ দুই যুবক গ্রেফতার


আগস্ট ১৩, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটে চোরাই লেগুনাসহ ২ দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর থানার ৬নং একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার কমলাবাড়ী এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩), ফেঞ্চুগঞ্জের নূরপুর এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. নাসির মিয়া (২৫)।

জানা যায়, সোমবার সকাল পৌনে ১১টার দিকে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারের ১নং গেইটের সামনে লেগুনা চালক সাইফুল ইসলাম (২১) এর লেগুনা গাড়ি (রেজিঃ নং-সিলেট-চ-১১-১০৮৭, মূল্য ২ লক্ষ ২৫ হাজার চুরি হয়। পূর্ব পরিচিত জুবায়ের আহমদ প্রকাশ হাসান একটি ভুয়া রিজার্ভ যাত্রার কথা বলে তাকে মাজার গেইটে যেতে বলে। সেখানে জুবায়ের আহমদ প্রকাশ হাসানের আগে থেকে অবস্থান করছিলো। সাইফুল ইসলাম তার লেগুনাসহ ঘটনাস্থলে পৌঁছালে তাকে কৌশলে মোবাইলের মিনিট কার্ড আনতে পাঠিয়ে আসামীরা লেগুনাটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে কোতোয়ালী থানাপুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর থানার ৬নং একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে তাদের গ্রেফতার করে। কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৭, তারিখ: ১২/০৮/২০২৫ইং, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারের ১নং গেইটের সামনে থেকে একটি লেগুনা গাড়ি চুরি হয়। এই ঘটনায় লেগুনা চালক সাইফুল ইসলাম অভিযোগ দায়ের করলে তার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ২ জনকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।