BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৬
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে বাগান থেকে চা শ্রমিকের মরদেহ উদ্ধার


আগস্ট ৯, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশনের মাঝে আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছিয়ে বিপুল কল (৫৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোডের মৃত রামো কলের ছেলে।

মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানায়, সকাল ১১ টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিলা বাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি। বারবার জিজ্ঞেস করেও কোন উত্তর না পেয়ে তার পাশে এসে দেখি আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় এক বৃদ্ধ লোক ঝুলে রয়েছে। বিষয়টি আমার সুপারভাইজারকে জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান। তবে এই লোকটি মাধবপুর চা বাগানের কোন শ্রমিক নয়। তার সাথে দুটো শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, চা বাগানের সেকশনে এক বৃদ্ধের মরদেহ পাওয়ায় খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রথমে মরদেহের পরিচয় মিলেনি। পরবর্তীতে মাধবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী তার পরিচয় নিশ্চিত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।