BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বাসের ধাক্কায় কলেজছাত্র নি হ ত


আগস্ট ৭, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকার আল আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এছাড়া সে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, সকালে বাড়ি থেকে বানের পানিতে নালায় মাছ ধরতে বের হয় মোফাজ্জল। রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।