BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে ভারতীয় বিভিন্ন পণ্য জ*ব্দ


আগস্ট ৫, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক :: সিলেট সীমান্তে চোরাচালানে ১ কোটি ৮৯ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এসব পণ্য চব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার বিওপিতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন, থান কাপড় এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।” জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।