BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গ্রিড অগ্নিকাণ্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ


আগস্ট ৪, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর টিআর-২ নম্বর ব্রেকার ও সংযুক্ত যন্ত্রাংশে আগুনের সূত্রপাত ঘটে।

(পিজিসিবি) এর একটি বিশ্বস্ত সূত্র জানায়, ব্রেকারে হঠাৎ ‘ফ্ল্যাশিং’ বা ঝলক লাগার পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গ্রিড উপকেন্দ্রের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর মধ্যেই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায় এবং পুরো গ্রিড উপকেন্দ্র অচল হয়ে পড়ে। ঘটনার পর পিজিসিবির প্রকৌশলীরা জরুরি মেরামত কার্যক্রম শুরু করলেও কখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পিজিসিবির এক প্রকৌশলী বলেন, ‘আমরা দ্রুততম সময়ে সিস্টেম রিস্টোরে কাজ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।’

এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জ ও শাহজিবাজারসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। শিল্প-কারখানা, চা-বাগান, দোকানপাটসহ দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বহু এলাকা দুপুর থেকে সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।