BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ইয়াবা, দেশীয় অস্ত্রসহ ২ ভাই আ ট ক


আগস্ট ৩, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবা, দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার দেওরগাছ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক কর।

আটকরা হলেন একই গ্রামের বাসিন্দা রমিজ মিয়া (৪২) ও তার ছোট ভাই সোহাগ মিয়া (২৫)।

স্থানীয় সূত্র জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।

পরে রাত ৯টার দিকে তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম। তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।