BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু


আগস্ট ১, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ট্রেনে কাটা পড়ে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। তিনি জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।