BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ তিনজন আ/ট/ক


জুলাই ৩১, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক :  হবিগঞ্জের চুনারুঘাটে র‍্যাব-৯ এর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ দরবার শরীফ মেইন গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ধৃতদের বহন করা সিএনজির ইঞ্জিনের ডালার ভেতর থেকে নীল রঙের পলিথিন ও খাকি কসটেপে মোড়ানো অবস্থায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-মো. কাজল মিয়া (২৩), পিতা:মৃত ইউনুছ মিয়া, সাং:ইনাতাবাদ, চুনারুঘাট। রুবেল মিয়া (২৫), পিতা:আব্দুল মতিন, সাং:ইনাতাবাদ, চুনারুঘাট। মো. ফারুক মিয়া (৪৭), পিতা:মৃত ইউনুছ উল্লাহ, সাং:বড়াইল, চুনারুঘাট।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।