BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মব সৃষ্টি করে সাংবাদিক জয়ের উপর হামলার অভিযোগ


জুলাই ২৯, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে সদ্য স্থগিত উপজেলা বৈষম্যবিরোধী কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম তানজিলের বিরুদ্ধে এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান জয়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে মাধবপুর পৌরসভার কার্যালয়ে মব সৃষ্টি করে হামলার চালানোর ঘটনা ঘটে।

জানা যায়,সাংবাদিক আজিজুর রহমান জয় মাধবপুর পৌরসভায় কর দিতে গেলে মব সৃষ্টি বৈষম্যবিরোধী কথিত নেতা তানজিল তার লোকজন নিয়ে হামলা করে।বিষয়টি নিয়ে তাৎক্ষণিক দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে ওই সাংবাদিক ফেইসবুকে লাইভও দেন।ফেইসবুকে লাইভ হওয়া ভিডিওতে সাংবাদিক আজিজুর রহমান জয় অভিযোগ করেন,মাধবপুর উপজেলার বৈষম্যবিরোধী নেতা তানজিল শত শত মানুষের সামনে আমার ওপর হামলা করেছে। পৌরসভার সিসিটিভি ফুটেছে তার প্রমান রয়েছে।একজন সাংবাদিক হিসেবে আমি দেশবাসীর কাছে বিচার চাই।আর আমার যদি কোন অন্যায় থাকে তার বিচার আপনারা করবেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আজিজুর রহমান জয় বলেন, ওই বৈষম্যবিরোধী নেতা উপজেলার বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে বেড়ায়।সবসমউ ইউএনও অফিসে দালালি করে। বালুর মহাল থেকে নিয়মিত চাঁদা তুলে। কেউ চাঁদা না দিলে তাকে আওয়ামীলীগের ট্যাগ দেয়। কোথাও কোথাও মব সৃষ্টি করে তাদেরকে অপমান করে। কয়েকদিন আগে সে সকল সাংবাদিক গোষ্টিকে ফেইসবুকে চোর বলেও আপত্তিকর মন্তব্য করেছে।

এ ব্যাপারে জানতে সিরাজুল ইসলাম তানজিলকে একাধিক ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।পরবর্তীতে কোন কলও ব্যাক করেননি।

মাধবপুর থানার ওসি মোঃ শহিদুল্লাহ জানান, বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।