BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৩
আজকের সর্বশেষ সবখবর

সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষক লীগ নেতা আ ট ক


জুলাই ২৯, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে অন্য বোতলে ভরার অপরাধে কৃষক লীগ নেতা আব্দুল মতিনকে আটক করেছে সেনাবাহিনী। তিনি শায়েস্তাগঞ্জ পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ড্রাইভার বাজার নিজের দোকান থেকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মতিন পশ্চিম বড়চর গ্রামের আব্দুস ছত্তারের ছেলে।

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।