বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রবিবার (২৭ জুলাই) উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে ঘটনাটি ঘটে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই এলাকার হুরুন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেল ৫টার দিকে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে মৃত্যুবরণ করেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
