BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু


জুলাই ২৮, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলামের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা ছয়টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ-দুর্ঘটনা ঘটে।

বদরুল ইসলাম খলাগ্রাম গ্রামের বাসিন্দা, এবং সোনালী ব্যাংক পিএলসির ঢাকাদক্ষিণ শাখার ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন টিকরপাড়া শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে টিকরপাড়া এলাকায় তীব্র বৃষ্টির সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে বাসের নিচে চাপা পড়ে তিনি মারা যান।

রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান।

নিহত বদরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক এডমিনিস্ট্রেশন (পিএসএ) বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু ও সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন এবং চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন চৌধুরী মুরাদ শোক প্রকাশ করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।