BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে নিজ ঘরে মিলল গৃহবধূর মরদেহ


জুলাই ২৮, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জে নিজ ঘর থেকে আলম বেগম (৩০) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার পইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আলম বেগম ওই গ্রামের সিতু মিয়ার স্ত্রী। এদিকে, ঘটনার পর থেকে নিহতের দেবর কদর আলী পলাতক।

স্থানীয়রা জানায়, আলম বেগমের স্বামী সিতু মিয়া স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে সিতু মিয়া সবজি নিয়ে বাজারে যান। কিছু সময় পরে তার ছেলে বাবার কাছে সবজি আনতে যান। এ সময় ঘরে আলম বেগম একা অবস্থান করছিলেন।

ছেলে বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে এ ঘটনার জন্য দায়ী করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছি। ধারণা করছি, সে জন্য হয়তো হত্যা হতে পারে।

হবিগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীন বলেন, পারিবারিক বিরোধের জেরে দেবর তার ভাবিকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি পলাতক আছেন। গ্রেপ্তারে অভিযান চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।