BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র সংসদের নির্বাচন দ্রুত করতে হবে: শাবিপ্রবিতে নাহিদ


জুলাই ২৫, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেটন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে শাবিপ্রবি অসীম সাহসিকতা দেখিয়েছিল। এখান থেকে লড়াই পুরো সিলেটে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো একেকটা দুর্গ হয়ে উঠেছিল। এই এক বছরে আমাদের অনেক চাওয়া-পাওয়া পূরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি পরিবেশ তৈরি হয়েছে।’

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ৫টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট শহরের পথে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় ঠিকমতো খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

নাহিদ আরও বলেন, ‘জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। সবার সমালোচনা মাথায় নিয়ে তরুণদের নেতৃত্বে নতুন রাজনীতি তৈরি করতে চাই।’

পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আরও এক সমাবেশে যোগ দেন এনসিপির নেতা-কর্মীরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।