BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেফতার ৬


জুলাই ২৪, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর তালতলার ‘ছাদী গেস্ট হাউস’-এর একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯) ও রোকেয়া বেগম (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাদী গেস্ট হাউসের ২য় তলার ৬০৬ নম্বর কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে হাতেনাতে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।