বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামের এক শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছেরাগ আলী কালুটুলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেরাগ আলী কানে কম শুনত। বৃষ্টির সময় মাছ ধরতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলেও জানান এ ইউপি সদস্য।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
