BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৫
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ৬ দিন পর হাওরে মিলল পাহারাদারের মরদেহ


জুলাই ১৯, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জে নিখোঁজের ছয় দিন পর রঙ্গিলা মিয়া (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরতলির উমেদনগর এলাকার পার্শ্ববর্তী হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়।

নিহত রঙ্গিলা মিয়া উমেদনগর মধ্যহাটির বাসিন্দা নুরুল হোসেনের ছেলে।

তিনি শহরের পার্শ্ববর্তী কালারডুবা হাওরে দীর্ঘদিন ধরে একটি বিল পাহারা দিয়ে আসছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রঙ্গিলা মিয়া গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজ করে না পেয়ে তার পরিবার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

এরপর শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের হাওরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রঙ্গিলা মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।