বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেটগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নোয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ মিয়া বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’
তিনি আরো বলেন, ‘পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিহত নারীর আঙুলের ছাপ নিয়ে পরীক্ষা করেছে। তারা জানিয়েছে, পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ১৮ জুলাই শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে নিহত বৃদ্ধার মরদেহ মানবিক সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
