BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে আগুনে পুড়ল ৩০ গবাদি পশু


জুলাই ১৭, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গোয়াল ঘরে কয়েল থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল বারিকের দুই ছেলে আব্দুল কদ্দুছ ও কদর আলী দীর্ঘদিন ধরে একটি গোয়ালঘরে গবাদিপশু লালন পালন করে আসছিলেন। রাতে গোয়ালে মশা তাড়াতে কয়েল জ্বালানো হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তেই ছড়িয়ে গোয়াল ঘরে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও অল্প সময়ের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি ভাবে সহায়তা প্রদান করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।