BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে যমজ বোনের এসএসসিতে জিপিএ-৫ অর্জন


জুলাই ১৫, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের এজেডটি মডেল একাডেমি প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গড়েছে অনন্য ইতিহাস। এ বিদ্যালয় থেকে যমজ বোন এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় মোট ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো গ্রামের প্রত্যন্ত অঞ্চল তাউশী গ্রামের ৭নং উবাহাটা ইউনিয়নের বাসিন্দা আব্দুর রউফ ফরিদ ও সাহানা আক্তারের যমজ কন্যা তাসনিয়া আক্তার জেলি ও সাদিয়া আক্তার পলি দুজনেই জিপিএ-৫ পেয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্বপন তরফদার বলেন, তারা দুজনই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। ৫ম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এবার এসএসসি পরীক্ষায় প্রথম অংশগ্রহণেই তাদের এ সাফল্য এজেডটি মডেল একাডেমির জন্য গৌরবের।

প্রধান শিক্ষক জোনাইদ আহমেদ বলেন, প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেই এমন সাফল্য আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফলের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জেলি ও পলি বলেন, বিদ্যালয়ের শিক্ষক, পিতা-মাতা ও প্রতিষ্ঠাতাসহ সবার সহযোগিতায় তারা এ ফলাফল করেছে। তারা ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যেতে চান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।