BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


জুলাই ৩, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে তামান্না (৭) ও একরাম (৭) নামে দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নে বরুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তামান্না বরুড়া গ্রামের সোলেমান মিয়ার মেয়ে এবং একরাম শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের এনাম মিয়ার ছেলে।

তামান্নার বাবা সোলেমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে তামান্না ও একরাম খেলতে বের হয়। এসময় বাড়ির পাশে একটি পুকুরে সবার অগোচরে তারা নামলে ডুবে মারা যায়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, গ্রামের লোকজন মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহতদের পরিবারের সম্মতিতে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।